Skip to main content

পাঁচটি উল্লেখযোগ্য এআই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন যা আপনার মোবাইল ব্যাবহারের অভিজ্ঞতা বদলে দেবে......

এখানে পাঁচটি উল্লেখযোগ্য এআই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন রয়েছে: 1. **গুগল অ্যাসিস্ট্যান্ট**: গুগল অ্যাসিস্ট্যান্ট হল একটি এআই-চালিত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যা ব্যবহারকারীদের বিভিন্ন কাজে সাহায্য করে, যেমন রিমাইন্ডার সেট করা, মেসেজ পাঠানো এবং ভয়েস কমান্ড ব্যবহার করে ওয়েবে সার্চ করা। 2. **গুগল লেন্স**: Google লেন্স আপনার ফোনের ক্যামেরা দ্বারা ধারণ করা ছবি বিশ্লেষণ করতে, গাছপালা, ল্যান্ডমার্ক সনাক্তকরণ বা টেক্সট অনুবাদ করার মতো শনাক্ত করা বস্তুর উপর ভিত্তি করে তথ্য এবং ক্রিয়া প্রদান করতে AI ব্যবহার করে। 3. **প্রিজমা ফটো এডিটর**: প্রিজমা ছবিগুলিতে বিভিন্ন শৈল্পিক শৈলী প্রয়োগ করে, ব্যবহারকারীদের অনন্য এবং সৃজনশীল সম্পাদনার বিকল্প প্রদান করে ফটোগুলিকে শিল্পকর্মে রূপান্তর করতে AI অ্যালগরিদম ব্যবহার করে। 4. **SwiftKey কীবোর্ড**: SwiftKey হল একটি AI-চালিত কীবোর্ড অ্যাপ যা আপনার টাইপ করার অভ্যাস থেকে শিখে আরও ভাল ভবিষ্যদ্বাণীমূলক পাঠ্য পরামর্শ, স্বয়ংক্রিয় সংশোধন এবং ইমোজি ভবিষ্যদ্বাণী প্রদান করে, Android ডিভাইসে টাইপ করার অভিজ্ঞতা বাড়ায়।...

হোম লোন নেওয়ার জন্য আবেদন কিভাবে করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে।

বর্তমান সময়ে আপনি যদি আপনার স্বপ্নের বাড়ি বানাতে চান কিংবা আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে চান অথবা আপনার বাড়িটিকে নতুনভাবে সাজাতে চান তাহলে আপনি খুব সহজেই আপনার জমানো টাকা না ভেঙে সহজ কিস্তিতে কম সুদে আপনি হোম লোন নিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন।
        হোম লোন কারা কারা পেতে পারে.....
✓আপনি যদি salary person হন এবং আপনার মাসে ১০ হাজার টাকার উপরে যদি salary হয়ে থাকে তাহলে আপনি হোম লোনের জন্য আবেদন করতে পারেন।
✓ আপনি যদি self employed হন এবং আপনি যে কাজের সাথে যুক্ত রয়েছেন তার মেয়াদ যেন কমপক্ষে পাঁচ বছর হয়ে থাকে এছাড়া আপনার তিন বছরের আইটি রিটার্ন ফাইভ এবং তিন বছরের একাউন্ট স্টেটমেন্ট থাকলে আপনি হোম লোনের আবেদন করতে পারেন।
✓আপনি যদি কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনার জায়গার ডকুমেন্ট দেখিয়ে আপনি হোম লোনের জন্য আবেদন করতে পারেন।
এবার জেনে নেব হোম লোন নিতে গেলে আমাদের কি কি ডকুমেন্টস থাকতে হবে। আমি এখানে দুটি পর্যায়ে ডকুমেন্টস নিয়ে আলোচনা করছি। 1) salary person এবং 2) Self employed 

 salary person:
1. KYC ডকুমেন্টস ভোটের কার্ড, আধার কার্ড, প্যান কার্ড , পাসপোর্ট ,ড্রাইভিং লাইসেন্স এগুলির মধ্যে যেকোনো দুই তিনটি দরকার হয়ে থাকে।
2. Form 16  জমা করতে হবে। অনেক সময় অনেক ছোট কোম্পানি সেলারি স্লিপ দিতে চায়না সে ক্ষেত্রে আপনাকে এই ফর্মটি জমা করতে হবে।  আপনার যদি সেলারি স্লিপ থেকে  তখন এই ফর্মটি না দিলেও চলে।
3. তিন মাসের স্যালারি স্লিপ।
4. তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট কখনো কখনো ছমাসেরও ব্যাংক স্টেটমেন্ট নিয়ে থাকে।
5. দু বছরের আইটি ফাইল ।
6. যে জায়গাতে বাড়ি করবেন সেই জায়গার প্রমাণপত্র দলিল রেকর্ড জমা করতে হবে।
7. প্রসেসিং ফি। এটি আপনার লোন এর ০.৫% নিয়ে থাকে। তবে এটা বেশিরভাগ ক্ষেত্রেই দুই থেকে তিন হাজার টাকার মধ্যেই হয়ে থাকে।
8. এছাড়া আপনার যদি আগের কোন লোন থেকে থাকে সেই লোনটি পরিশোধ হয়ে থাকলে তার NOC অর্থাৎ ঋণ পরিশোধের প্রমাণপত্র জমা করতে হবে।

Self employed:
1. KYC documents. আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ইত্যাদি যেকোনো দুই তিনটি জমা করতে হয়।
2. GST,  MSME যেকোনো ব্যবসার রেজিস্ট্রেশন সার্টিফিকেট।
3. শেষ তিন বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল।
4. শেষ তিন বছরের আয় এবং ব্যয়ের একাউন্ট স্টেটমেন্ট।
5. জায়গার ডকুমেন্টস ।
6. শেষ এক বছরের কারেন্ট একাউন্টের ব্যাংক স্টেটমেন্ট।
7. শেষ ছয় মাসের পারসোনাল ব্যাংক একাউন্ট স্টেটমেন্ট।
8. যদি আগের কোন লোন থেকে থাকে সেগুন পরিষদের সার্টিফিকেট অর্থাৎ NOC
জমা করতে হবে।
9. প্রফেশন ফী , আপনার লোন অ্যামাউন্ট এর 0.5%
  এছাড়া আপনি যদি কৃষিকাজের সঙ্গে যুক্তহয়ে থাকেন সেক্ষেত্রে আপনার আয়ের প্রমান পত্র হিসেবে আপনার চাষের জমির রেকর্ড জমা করতে হবে। এক্ষেত্রে আপনি যে জায়গায় বাড়ি করছেন সেটি শুধুমাত্র ব্যাংকের কাছে বন্ধক থাকবে আপনার চাষযোগ্য জমি ব্যাংকে  বন্ধক থাকবে না।

   আপনি যদি সেলারি পারসেন্ট হয়ে থাকেন আপনার দশ হাজার টাকার উপরে মান্থলি ইনকাম হলে আপনি হোম লোন নিতে পারেন।
আপনি আপনার ইনকামের ৬০% পর্যন্ত হোম লোন নিতে পারেন।
আপনি যদি কোন বাড়ি ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনার বাড়ির ক্রয় মূল্যের ৮০% লোন ব্যাংক দিয়ে থাকবে বাকি 20% আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে। এক্ষেত্রে আপনার সমস্ত কিছু ভেরিফিকেশন হওয়ার পর ব্যাংক লোনের জন্য সম্মতি হলে ৮০% লোনের টাকা প্রোপার্টি মালিকের অ্যাকাউন্টেই ব্যাঙ্ক জমা করে থাকবে।
     হোম লোন কিভাবে প্রসেসিং করা হয়.....
প্রথমে আপনাকে হোম লোনের জন্য ব্যাংকে আবেদন করতে হবে তারপর ব্যাংক আপনার সিভিল রিপোর্ট চেক করবে। তারপর আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন, আপনার জায়গার ভেরিফিকেশন হবে। তারপর আপনার সমস্ত কিছু ঠিক থাকলে ব্যাংক আপনাকে লোন দিতে সম্মত হবে।
    এখানে একটা কথা জেনে রাখুন আপনি যদি রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকারের কর্মচারী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কোন  লোন প্রসেসিং ফি দিতে হবে না।
    হোম লোনের ক্ষেত্রে প্রায় সমস্ত ব্যাংক ৬.৬০% থেকে ৮.৫ %  নিয়ে থাকে। এর মধ্যে যে কমবেশি হয় সেটা আপনার সিভিল রিপোর্ট এর উপর নির্ভর করে।
    হোম লোনের ক্ষেত্রে যদি কেউ ব্যক্তিগত হোম লোন নিয়ে থাকে সেক্ষেত্রে তিনি এক বছর পর লোন করতে পারে কিন্তু যদি কোন কোম্পানি লোন নিয়ে থাকে সেক্ষেত্রে রিকোয়েস্ট করার সময় ২% জরিমানা দিতে হবে।
    হোম লোনের ক্ষেত্রে আপনি যদি লোনের কিস্তি কোন মাসে ফেল করে থাকেন সেক্ষেত্রে বার্ষিক ১৮ শতাংশ হারে আপনাকে লেট ফাইন দিতে হবে। অর্থাৎ মাসে প্রায় ১.৫% আপনার কিস্তি এর লেট ফাইন দিতে হবে। 
     আশা করি হোমলোম সম্পর্কিত সমস্ত তথ্যই আমি এখানে আলোচনা করেছি। যদি আরো কিছু তথ্য জানার থাকে আমাকে কমেন্ট করতে পারেন অথবা নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন।

যোগাযোগ: 7585023471


Comments