Skip to main content

পাঁচটি উল্লেখযোগ্য এআই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন যা আপনার মোবাইল ব্যাবহারের অভিজ্ঞতা বদলে দেবে......

এখানে পাঁচটি উল্লেখযোগ্য এআই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন রয়েছে: 1. **গুগল অ্যাসিস্ট্যান্ট**: গুগল অ্যাসিস্ট্যান্ট হল একটি এআই-চালিত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যা ব্যবহারকারীদের বিভিন্ন কাজে সাহায্য করে, যেমন রিমাইন্ডার সেট করা, মেসেজ পাঠানো এবং ভয়েস কমান্ড ব্যবহার করে ওয়েবে সার্চ করা। 2. **গুগল লেন্স**: Google লেন্স আপনার ফোনের ক্যামেরা দ্বারা ধারণ করা ছবি বিশ্লেষণ করতে, গাছপালা, ল্যান্ডমার্ক সনাক্তকরণ বা টেক্সট অনুবাদ করার মতো শনাক্ত করা বস্তুর উপর ভিত্তি করে তথ্য এবং ক্রিয়া প্রদান করতে AI ব্যবহার করে। 3. **প্রিজমা ফটো এডিটর**: প্রিজমা ছবিগুলিতে বিভিন্ন শৈল্পিক শৈলী প্রয়োগ করে, ব্যবহারকারীদের অনন্য এবং সৃজনশীল সম্পাদনার বিকল্প প্রদান করে ফটোগুলিকে শিল্পকর্মে রূপান্তর করতে AI অ্যালগরিদম ব্যবহার করে। 4. **SwiftKey কীবোর্ড**: SwiftKey হল একটি AI-চালিত কীবোর্ড অ্যাপ যা আপনার টাইপ করার অভ্যাস থেকে শিখে আরও ভাল ভবিষ্যদ্বাণীমূলক পাঠ্য পরামর্শ, স্বয়ংক্রিয় সংশোধন এবং ইমোজি ভবিষ্যদ্বাণী প্রদান করে, Android ডিভাইসে টাইপ করার অভিজ্ঞতা বাড়ায়।...

সব সময় কর্মক্ষম থাকার জন্য দিনে মাত্র 10 মিনিট এই কাজটি করুন।


বর্তমান সময়ে আমরা দৈনন্দিন জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে নিজের শরীরের স্বাস্থ্যের দিকে নজর দিতে ভুলে যাই এবং এর মাশুল গুনতে  হয় আমাদের ডাক্তারের কাছে গিয়ে। তখন দেখা যায় যে অর্থ রোজগার করার জন্য আমরা নিজেদের শরীরের দিকে খেয়াল করিনি আজ শরীরে এমন রোগ বাসা বাঁধ বেধেছে যে সেই রোজকারের অর্ধেক  ডাক্তার খরচ ও ওষুধ খরচেই চলে যাচ্ছে। 
কিংবা অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের অজান্তেই শরীরে এমন গুরুতর রোগের বাসা বাঁধিয়ে ফেলি যে সুন্দর সুখের জীবনে হঠাৎ করেই বিপদ নেমে আসে।
    আসুন জেনে নেওয়া যাক কিভাবে দিনে মাত্র দশ মিনিট সময় ব্যয় করে আমরা নিজেকে সুস্থ এবং কর্মক্ষম রাখতে পারি।                যদি প্রত্যহ সূর্য প্রণাম ও কিছু খালি হাতে ব্যায়াম অভ্যাস করতে থাকি তাহলে আমরা অনেক কঠিন রোগের হাত থেকে রক্ষা পেতে পারি এছাড়া আমরা সারাদিন ভীষণ কর্মক্ষম থাকবো এবং সারাদিন যে কাজগুলি আমরা করব সেটি খুব ভালোভাবে আমরা করতে পারবো।
এটি আটটি ধাপে এবং বারোটি ধাপে দুটি পর্যায়ে করা যেতে পারে আপনি যেকোন একটি অভ্যাস করতে পারেন।  এই ব্যায়ামটি অভ্যাস করার সময় আপনি পাঁচবার করে অনুশীলন করবেন।
খেয়াল রাখবেন এই ব্যায়াম টি অভ্যাস করার সময় মুক্ত জায়গায় করবেন অর্থাৎ বদ্ধ ঘরে বা বদ্ধ জায়গায় করবেন না। সবুজ মাঠে অথবা আপনার বাড়ির খোলা ছাদে আপনি করতে পারেন।
সূর্য প্রণাম অভ্যাস করার সময় কখনোই তাড়াহুড়ো করবেন না কিংবা কোন কাজের প্রেসার এর মধ্যে কিংবা মানসিক দ্বন্দ্বের মধ্যে থেকে ব্যায়াম অভ্যাস করবেন না।
সূর্য প্রণাম পাঁচবার করে দুটি সেটে অভ্যাস করার পর আপনি অবশ্যই কিছু সময়ের জন্য শবাসন অভ্যাস করবেন।
     সূর্য প্রণাম অভ্যাস করার আগে খালি হাতের, পায়ের এবং ঘাড়ের কিছু ব্যায়াম করে নিবেন। অথবা আপনি কিছুটা ছুটে ঝুটি কিংবা শরীরের মাংসপেশিগুলোকে শিথিল করে নেবেন।
 আমি এখানে হয়তো অনেক সময় ধরে এটি  বিশ্লেষণ করলাম কিন্তু এই পুরো প্রক্রিয়াটি আপনার দশ মিনিট সময়ের মধ্যেই হয়ে যাবে অনেক সময় সময় এর আগে আপনার শেষ হয়ে যেতে পারে তবে চেষ্টা করবেন এই ব্যায়ামটি প্রত্যহ অভ্যাস করতে তাহলে আপনি খুব ভালো ফল পাবেন। এতে আপনি দীর্ঘ সময় সুস্থ ভাবে জীবন কাটতে পারবেন এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে উঠবে এছাড়া আপনার শরীর কর্মক্ষম হয়ে উঠবে।

Comments

Popular posts from this blog

গুরু পূর্ণিমা কি এবং কেন পালন করা হয়।

           গুরু পূর্ণিমার মাধ্যমে শীর্ষ তার গুরু কে শ্রদ্ধা জানাই আষাঢ় মাসের পূর্ণিমাতে পালিত হয় এই অনুষ্ঠান। সনাতন হিন্দুধর্ম ও বৌদ্ধ ধর্মে এই পূর্ণিমার বিশেষ তাৎপর্য আছে।           সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন এই তিথিতেই মনি পরাশর ও তার স্ত্রী মাতা সত্যবতীর ঘরে মহাভারতের রচয়িতা বেদোভ্যাসের জন্ম হয় তাই এই দিনটি মহর্ষি বেদব দেশের জন্ম জয়ন্তী হিসেবেও পালিত হয়।          বিশ্বাস করা হয় মহর্ষি বেশি চারটি বেদের ব্যাখ্যা করেছেন বেদ বিভাজনের শ্রেয় তাকিয়ে দেওয়া হয় তাই তার নাম হয়েছে বেদব্যাস।          এছাড়া ১৮ টি পুরান মহাভারত শ্রীমৎ ভাগবত গীতা তিনি রচনা করেন এই কারণে গুরু পূর্ণিমার আরেকটি নাম ব্যাস পূর্ণিমা।           অন্যদিকে বৌদ্ধ ধর্ম মতে বোধি জ্ঞান লাভের পর আষাঢ় মাসের পূর্ণিমাতে সারণাথে প্রথম উপদেশ দিয়েছিলেন ভগবান গৌতম বুদ্ধ তার শিষ্যদের ।          হিন্দু পুরান মতে ভগবান শিব বা মহাদেব হলেন আদি গুরু। সপ্তর্ষীর সাতজন ঋ...

দাঁতের রোগ থেকে চির মুক্তি

আট থেকে আসি যে কোন বয়সেই দাঁতের যন্ত্রণায় কাবু হয়নি এমন মানুষ খুবই কম আছে। অতিরিক্ত মিষ্টি খাওয়ার কারণেই হোক কিংবা শারীরিক অন্য কোন সমস্যার কারণে দাঁতে যদি একবার প্রবলেম হয় সেটা ভীষণ কষ্ট দায়ক হয়ে থাকে আমাদের কাছে। তবে সমস্যাটা যেখান থেকে শুরু হয় তাহলে আমরা বাজার থেকে যে সমস্ত টুথপেস্ট কিনে ব্যবহার করি সেগুলি বেশিভাগই কেমিক্যাল মেশানো থাকে এবং যে কেমিক্যাল আমাদের দাঁত, মাড়ি পক্ষে ক্ষতিকর এবং আমাদের শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর। অনেক টুথপেস্ট কোম্পানি রয়েছে যারা বিজ্ঞাপন দেওয়ার সময় অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়ে থাকে কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় তার উল্টো হয়। এবং আমরা উপকার না পেয়ে ঘন ঘন টুথপেস্ট চেঞ্জ করতে থাকে এতে আমাদের উপকার নাই হোক  ব্যবসায়ী লাভবান হয়ে থাকে। চলুন  জেনে নেওয়া যাক কোন জিনিসগুলি মেনে চললে আমরা দাঁতের রোগ থেকে মুক্তি পেতে পারি....... 1. প্রথমত আপনি আপনার টুথপেস্ট চেঞ্জ করে ফেলুন টুথপেস্ট এর বদলে আপনি গুঁড়ো মাজন ব্যবহার করুন। এই মাজন ব্যবহারের ফলে আপনার দাঁত আরও মজবুত হবে এছাড়া আপনার দাঁত এর রং আরও উজ্জ্বল হবে। 2. আপনি যে ব্রাশ ব্য...

হোম লোন নেওয়ার জন্য আবেদন কিভাবে করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে।

বর্তমান সময়ে আপনি যদি আপনার স্বপ্নের বাড়ি বানাতে চান কিংবা আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে চান অথবা আপনার বাড়িটিকে নতুনভাবে সাজাতে চান তাহলে আপনি খুব সহজেই আপনার জমানো টাকা না ভেঙে সহজ কিস্তিতে কম সুদে আপনি হোম লোন নিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন।         হোম লোন কারা কারা পেতে পারে..... ✓আপনি যদি salary person হন এবং আপনার মাসে ১০ হাজার টাকার উপরে যদি salary হয়ে থাকে তাহলে আপনি হোম লোনের জন্য আবেদন করতে পারেন। ✓ আপনি যদি self employed হন এবং আপনি যে কাজের সাথে যুক্ত রয়েছেন তার মেয়াদ যেন কমপক্ষে পাঁচ বছর হয়ে থাকে এছাড়া আপনার তিন বছরের আইটি রিটার্ন ফাইভ এবং তিন বছরের একাউন্ট স্টেটমেন্ট থাকলে আপনি হোম লোনের আবেদন করতে পারেন। ✓আপনি যদি কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনার জায়গার ডকুমেন্ট দেখিয়ে আপনি হোম লোনের জন্য আবেদন করতে পারেন। এবার জেনে নেব হোম লোন নিতে গেলে আমাদের কি কি ডকুমেন্টস থাকতে হবে। আমি এখানে দুটি পর্যায়ে ডকুমেন্টস নিয়ে আলোচনা করছি। 1) salary person এবং 2) Self employed    salary person: 1. KYC ডকুমেন্টস ভোট...