Skip to main content

পাঁচটি উল্লেখযোগ্য এআই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন যা আপনার মোবাইল ব্যাবহারের অভিজ্ঞতা বদলে দেবে......

এখানে পাঁচটি উল্লেখযোগ্য এআই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন রয়েছে: 1. **গুগল অ্যাসিস্ট্যান্ট**: গুগল অ্যাসিস্ট্যান্ট হল একটি এআই-চালিত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যা ব্যবহারকারীদের বিভিন্ন কাজে সাহায্য করে, যেমন রিমাইন্ডার সেট করা, মেসেজ পাঠানো এবং ভয়েস কমান্ড ব্যবহার করে ওয়েবে সার্চ করা। 2. **গুগল লেন্স**: Google লেন্স আপনার ফোনের ক্যামেরা দ্বারা ধারণ করা ছবি বিশ্লেষণ করতে, গাছপালা, ল্যান্ডমার্ক সনাক্তকরণ বা টেক্সট অনুবাদ করার মতো শনাক্ত করা বস্তুর উপর ভিত্তি করে তথ্য এবং ক্রিয়া প্রদান করতে AI ব্যবহার করে। 3. **প্রিজমা ফটো এডিটর**: প্রিজমা ছবিগুলিতে বিভিন্ন শৈল্পিক শৈলী প্রয়োগ করে, ব্যবহারকারীদের অনন্য এবং সৃজনশীল সম্পাদনার বিকল্প প্রদান করে ফটোগুলিকে শিল্পকর্মে রূপান্তর করতে AI অ্যালগরিদম ব্যবহার করে। 4. **SwiftKey কীবোর্ড**: SwiftKey হল একটি AI-চালিত কীবোর্ড অ্যাপ যা আপনার টাইপ করার অভ্যাস থেকে শিখে আরও ভাল ভবিষ্যদ্বাণীমূলক পাঠ্য পরামর্শ, স্বয়ংক্রিয় সংশোধন এবং ইমোজি ভবিষ্যদ্বাণী প্রদান করে, Android ডিভাইসে টাইপ করার অভিজ্ঞতা বাড়ায়।...

চিটফান্ড কোম্পানিতে ইনভেস্ট করা টাকা ফেরত পাওয়ার প্রক্রিয়া

    
 ২০১৪ সালের আগে যে সমস্ত চিটফান্ড কোম্পানি সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলে তাদের সর্বস্বান্ত করেছিল তাদের মধ্যে থেকে বেশ কিছু কোম্পানির সম্পত্তি সরকার বিক্রি করার ব্যবস্থা নিয়েছে এবং সেই অর্থ সাধারণ মানুষকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছেন। এর জন্য বর্তমানে একটি কমিটি রয়েছে যার নাম হলো জাস্টিক এসপি তালুকদার কমিটি( justice SP Talukdar committee ) এই কমিটির একটি ওয়েবসাইট রয়েছে যার মাধ্যমে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে। 
এই ওয়েবসাইটে যে সমস্ত কোম্পানির নাম রয়েছে, শুধুমাত্র সেই সমস্ত কোম্পানিতে যারা টাকা লগ্নি করে রেখেছেন তারাই টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। 
     তবে এই ওয়েবসাইটে গিয়ে আপনার যে কোম্পানিতে ইনভেস্ট রয়েছে সেই কোম্পানির নাম সিলেক্ট করে সেই কোম্পানির লগ্নিকারীদের জন্য প্রকাশিত যে নোটিশ রয়েছে সেটি দেখে নেবেন কারণ বিভিন্ন কোম্পানির জন্য বিভিন্ন তারিখ দেওয়া রয়েছে আবেদন করার জন্য। এটি সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়া এবং এই কমিটি সিদ্ধান্ত নিয়েছেন অনলাইনে মাধ্যমে সমস্ত প্রক্রিয়াটি সম্পন্ন হবে এবং আবেদনকারীর দেওয়া তথ্য যাচাই করার পর আবেদনকারীর ব্যাংক একাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হবে। তবে হ্যাঁ এটি দীর্ঘ সময় সাপেক্ষ প্রক্রিয়া আপনাকে তার জন্য ধৈর্য রাখতে হবে। এছাড়া এত মানুষের টাকা একসাথে দেওয়া সম্ভব নাও হতে পারে।

          ওয়েবসাইটের লিংকটি আমি নিচে দিয়ে দেব তার আগে জেনে নিন এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে কি করতে হবে।
ওয়েবসাইট লিংক:
https://justicesptalukdarcommittee.com/InvestorList.aspx
1. Justice SP talukdar committee এই ওয়েবসাইট টিতে যাবেন।
2. ওয়েবসাইটের হোম পেজের ওপরে দেওয়া কোম্পানি( company)ট্যাব এ ক্লিক করবেন এবং সেখানে আপনার কোম্পানির নাম রয়েছে কিনা দেখে নেবেন।
3. তারপর Investors ট্যাব এ ক্লিক করুন।
4. আমানতকারীর নাম এবং সার্টিফিকেট নাম্বার লিখুন।
5. আপনার কোম্পানির নাম নির্বাচন করুন।
6. Search ট্যাব এ ক্লিক করুন।
7. যদি আপনার কোন তথ্য না দেখিয়ে থাকে তাহলে নিচে দেওয়া click here for investor entry ট্যাব এ ক্লিক করুন।
8. তারপর সম্পূর্ণ ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করবেন।
9. যে সমস্ত ডকুমেন্টস চাইবে সেগুলি স্ক্যান করে আপলোড করবেন।
10. তারপর ভালো করে পুরো ফর্মটি চেক করে নিয়ে নিচে সাবমিট(submit) এ ক্লিক করবেন।
      এবার বলি এই  ফর্মটি পূরণ করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে.........
1. আসল ইনভেস্টমেন্ট সার্টিফিকেট।
2. আসল একনোলেজেমেন্ট স্লিপ অথবা যদি আপনি  টাকা ফেরত পাওয়ার জন্য সার্টিফিকেট অফিসে জমা করে থাকেন তাহলে জমা দেওয়ার আসল রিসিভ কপি।
3. আসল আধার কার্ড , প্যান কার্ড , ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যেকোনো একটি।
4. ব্যাংকের পাসবুক এর প্রথম পৃষ্ঠার জেরক্স কপি।
5. অথবা ক্যান্সেল চেক।

Comments

Popular posts from this blog

গুরু পূর্ণিমা কি এবং কেন পালন করা হয়।

           গুরু পূর্ণিমার মাধ্যমে শীর্ষ তার গুরু কে শ্রদ্ধা জানাই আষাঢ় মাসের পূর্ণিমাতে পালিত হয় এই অনুষ্ঠান। সনাতন হিন্দুধর্ম ও বৌদ্ধ ধর্মে এই পূর্ণিমার বিশেষ তাৎপর্য আছে।           সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন এই তিথিতেই মনি পরাশর ও তার স্ত্রী মাতা সত্যবতীর ঘরে মহাভারতের রচয়িতা বেদোভ্যাসের জন্ম হয় তাই এই দিনটি মহর্ষি বেদব দেশের জন্ম জয়ন্তী হিসেবেও পালিত হয়।          বিশ্বাস করা হয় মহর্ষি বেশি চারটি বেদের ব্যাখ্যা করেছেন বেদ বিভাজনের শ্রেয় তাকিয়ে দেওয়া হয় তাই তার নাম হয়েছে বেদব্যাস।          এছাড়া ১৮ টি পুরান মহাভারত শ্রীমৎ ভাগবত গীতা তিনি রচনা করেন এই কারণে গুরু পূর্ণিমার আরেকটি নাম ব্যাস পূর্ণিমা।           অন্যদিকে বৌদ্ধ ধর্ম মতে বোধি জ্ঞান লাভের পর আষাঢ় মাসের পূর্ণিমাতে সারণাথে প্রথম উপদেশ দিয়েছিলেন ভগবান গৌতম বুদ্ধ তার শিষ্যদের ।          হিন্দু পুরান মতে ভগবান শিব বা মহাদেব হলেন আদি গুরু। সপ্তর্ষীর সাতজন ঋ...

দাঁতের রোগ থেকে চির মুক্তি

আট থেকে আসি যে কোন বয়সেই দাঁতের যন্ত্রণায় কাবু হয়নি এমন মানুষ খুবই কম আছে। অতিরিক্ত মিষ্টি খাওয়ার কারণেই হোক কিংবা শারীরিক অন্য কোন সমস্যার কারণে দাঁতে যদি একবার প্রবলেম হয় সেটা ভীষণ কষ্ট দায়ক হয়ে থাকে আমাদের কাছে। তবে সমস্যাটা যেখান থেকে শুরু হয় তাহলে আমরা বাজার থেকে যে সমস্ত টুথপেস্ট কিনে ব্যবহার করি সেগুলি বেশিভাগই কেমিক্যাল মেশানো থাকে এবং যে কেমিক্যাল আমাদের দাঁত, মাড়ি পক্ষে ক্ষতিকর এবং আমাদের শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর। অনেক টুথপেস্ট কোম্পানি রয়েছে যারা বিজ্ঞাপন দেওয়ার সময় অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়ে থাকে কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় তার উল্টো হয়। এবং আমরা উপকার না পেয়ে ঘন ঘন টুথপেস্ট চেঞ্জ করতে থাকে এতে আমাদের উপকার নাই হোক  ব্যবসায়ী লাভবান হয়ে থাকে। চলুন  জেনে নেওয়া যাক কোন জিনিসগুলি মেনে চললে আমরা দাঁতের রোগ থেকে মুক্তি পেতে পারি....... 1. প্রথমত আপনি আপনার টুথপেস্ট চেঞ্জ করে ফেলুন টুথপেস্ট এর বদলে আপনি গুঁড়ো মাজন ব্যবহার করুন। এই মাজন ব্যবহারের ফলে আপনার দাঁত আরও মজবুত হবে এছাড়া আপনার দাঁত এর রং আরও উজ্জ্বল হবে। 2. আপনি যে ব্রাশ ব্য...

হোম লোন নেওয়ার জন্য আবেদন কিভাবে করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে।

বর্তমান সময়ে আপনি যদি আপনার স্বপ্নের বাড়ি বানাতে চান কিংবা আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে চান অথবা আপনার বাড়িটিকে নতুনভাবে সাজাতে চান তাহলে আপনি খুব সহজেই আপনার জমানো টাকা না ভেঙে সহজ কিস্তিতে কম সুদে আপনি হোম লোন নিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন।         হোম লোন কারা কারা পেতে পারে..... ✓আপনি যদি salary person হন এবং আপনার মাসে ১০ হাজার টাকার উপরে যদি salary হয়ে থাকে তাহলে আপনি হোম লোনের জন্য আবেদন করতে পারেন। ✓ আপনি যদি self employed হন এবং আপনি যে কাজের সাথে যুক্ত রয়েছেন তার মেয়াদ যেন কমপক্ষে পাঁচ বছর হয়ে থাকে এছাড়া আপনার তিন বছরের আইটি রিটার্ন ফাইভ এবং তিন বছরের একাউন্ট স্টেটমেন্ট থাকলে আপনি হোম লোনের আবেদন করতে পারেন। ✓আপনি যদি কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনার জায়গার ডকুমেন্ট দেখিয়ে আপনি হোম লোনের জন্য আবেদন করতে পারেন। এবার জেনে নেব হোম লোন নিতে গেলে আমাদের কি কি ডকুমেন্টস থাকতে হবে। আমি এখানে দুটি পর্যায়ে ডকুমেন্টস নিয়ে আলোচনা করছি। 1) salary person এবং 2) Self employed    salary person: 1. KYC ডকুমেন্টস ভোট...